সংবাদ শিরোনাম:

লকডাউনে হার্ডলাইনে থাকবে পুলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:23:30 pm, Sunday, 27 June 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বমুখী। এই সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার থেকে সীমিত পরিসরে সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। লডকাউন বাস্তবায়নে মাঠপর্যায়ে হার্ডলাইনে থাকবে পুলিশ।

রবিবার (২৭ জুন) করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১১২ জন।

লকডাউন বাস্তবায়নে পুলিশ মাঠপর্যায়ে হার্ডলাইনে থাকবে সেই ইঙ্গিত গত শুক্রবার জানিয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমের কাছে বলেন, এবারের লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে পুলিশ কাউকে ছাড় দেবে না।

ডিএমপি কমিশনার বলেন, গত লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু এবার তা হতে দেওয়া হবে না। প্রত্যকে মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবার কঠোর ভূমিকায় মাঠে থেকে কাজ করবে পুলিশ।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লকডাউনে হার্ডলাইনে থাকবে পুলিশ

প্রকাশের সময় : 10:23:30 pm, Sunday, 27 June 2021