করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ জুন থেকে বরিশালে সাত দিনের লকডাউন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ জুন থেকে বরিশালে সাত দিনের লকডাউন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ জুন থেকে বরিশালে সাত দিনের লকডাউন

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ জুন থেকে বরিশালে সাত দিনের লকডাউন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল বিভাগে আগামী ৩০ জুন থেকে সাত দিনের লকডাউন শুরু হ‌চ্ছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 

 

আজ শুক্রবার (২৫ জুন) বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের প্রশাসনিক জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে ২৯ জুন পর্যন্ত লকডাউন নিয়ে প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে খুলনা ও পশ্চিমাঞ্চলীয় জেলা শহরগুলোর সঙ্গে সব ধরনের যোগাযোগ আজ শুক্রবার থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

আলোচনাকালে বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘লকডাউন সর্বাত্মক ও কার্যকর করার জন্য সব পর্যায়ের তরুণ ও সিটি করপোরেশনের লোকবল কাজে লাগানো হবে।

 

 

বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম ব‌লেন, পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে তাতে কার্যকর লকডাউনের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, ‘আমরা ইতিপূর্বেও লকডাউন আরোপ করেছি, কিন্তু তা কার্যকর করতে পারিনি। এবার যাতে লকডাউন ফলপ্রসূ হয়, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

আলোচনা সভায় বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনসহ জেলা উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

সভায় খুলনা ও সংলগ্ন জেলা থেকে ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা জানিয়ে কার্যকর লকডাউন যাতে সফল হয় সেজন্য প্রত্যেককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD