সংবাদ শিরোনাম:

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:50:57 pm, Saturday, 19 June 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে পানিতে ডুবে মো. মমিন (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুন) সকালে উপজেলার সাচড়া ইউনিয়নের আকবর ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মমিন ওই এলাকার মুদি ব্যবসায়ী মোর্শেদ বাবুর্চির ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে শিশুটি বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। শিশুটির বাবা তাকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পিছনে থাকা ডোবার পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. মহিবুল্ল্যাহ বলেন, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : 09:50:57 pm, Saturday, 19 June 2021