গৌরনদীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

গৌরনদীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

গৌরনদীতে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ




সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ ডিবি পুলিশ পরিচয়ে রাতের আঁধারে নিজ ঘর থেকে এক ব্যবসায়ীকে অপহরনের পর অমানুষিক নির্যাতন করে মুক্তিপন দাবি করা হয়েছে । পরবর্তীতে মুক্তিপনের আংশিক পরিশোধ করার পর ওই ব্যবসায়ীকে ফেরত দেয়া হয় । এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামের ।

 

 

অপহরনের পর হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত চন্দ্রহার বাজারের ব্যবসায়ী শাহাদাত হোসেনকে (৩৭) গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার সকালে শাহাদাতের স্ত্রী ফাতেমা ইয়াসমিনের দায়ের করা মামলার এজাহারে জানা গেছে, সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে পরিচয় জানতে চাওয়া হয় । এ সময় বাহির থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন । দরজা খুলে দেওয়ার সাথে সাথে পাঁচজন ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে তার স্বামী শাহাদাতকে মারধর করতে থাকেন । একপর্যায় হাতে হ্যান্ডকাপ পড়িয়ে প্রাইভেটকারে তুলে নিয়ে যায় ।

 

পরবর্তীতে রাত আনুমানিক পৌনে তিনটার দিকে (০১৮৯০-৭৯৭৮৯০) নম্বর থেকে শাহাদাত হোসেনের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয় । রাতের মধ্যে টাকা নিয়ে চন্দ্রহার বাজারের ব্রিজের কাছে থাকতে বলে । টাকা না দিলে শাহাদাতকে হত্যার হুমকি দেয়া হয় । পরবর্তীতে তিনি (ফাতেমা) ও তার দেবর নাসির উদ্দিন ঘরে থাকা ২৫ হাজার টাকা, স্বর্ণের চেইন ও কানের দুল যার মূল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা দেওয়া পর মঙ্গলবার ভোর ছয়টার দিকে গাড়িযোগে এসে আহত অবস্থায় শাহাদাতকে ফেলে যায় ।

 

গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন শাহাদাত হোসেন বলেন, ওরা আমাকে গাড়িতে তুলেই চোখ মুখ বেঁধে হাতুরি দিয়ে পেটাতে থাকে । গাড়ির মধ্যে আমাকে প্রায় ৩/৪ ঘন্টা নির্যাতন করা হয় । জেলা ডিবি পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, তাদের কোন টিম সোমবার রাতে গৌরনদী এলাকায় অভিযান পরিচালনা করেননি ।

 

 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, পুরো ঘটনার তদন্ত চলছে । তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে শাহাদাত হোসেনকে যারা তুলে নিয়েছিলো তাহারা কেহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নয় ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD