বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে বিশ্বজিৎ দাস (৪৮) নামের ঝালকাঠির এক মাদক কারবারিকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
শনিবার (১২ জুন) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে সদর ইউনিয়নের গাভা স্কুলের সামনে থেকে বানারীপাড়া থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা গেছে, আটককৃত আসামির বাড়ি ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের শিতলাখোলা এলাকায়। সে ঝালকাঠির চিহ্নিত মাদক কারবারি।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 











