সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন মা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:28:18 pm, Tuesday, 8 June 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় রাহিমা বেগম (৩২) নামে এক নারী তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। একসাথে তিন সন্তান পেয়ে অনেক খুশি রাহিমার পরিবার ও স্বজনরা।

মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটায় বেসরকারি শাপলা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিন ছেলে সন্তানের জন্ম হয়। তিন সন্তানের নাম রাখা হয়েছে, রহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ। আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে এ নাম রেখেছেন পরিবার ও স্বজনরা।

রাহিমা বেগমের বাড়ি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে। তার স্বামী মো: মিরাজ হোসেন পেশায় জেলে শ্রমিক। এদিকে, একসাথে তিন ফুটফুটে ছেলে সন্তান জন্ম গ্রহণের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই তিন সন্তানের ছবি দিয়ে অনেককেই দোয়া চাইতে দেখা গেছে।

সদ্য ভূমিষ্ঠ হওয়া তিন সন্তানের দাদী লাইলি বেগম ও নানি নাছিমা বেগম বলেন, আমরা মহাখুশি। আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে নাম রেখেছি রহমত উল্লাহ, বরকত উল্লাহ ও নেয়ামত উল্লাহ।

শাপলা ক্লিনিকের ব্যবস্থাপক মো: মিলন বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে রাহিমা বেগমকে তার স্বজনরা ক্লিনিকে নিয়ে আসেন। তাৎক্ষণিক আমরা পরীক্ষা-নিরীক্ষা করে ভর্তি নিয়েছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তিন শিশুকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

চিকিৎসক বশির আহমেদ বলেন, গর্ভের বয়স সাড়ে সাত মাস। বাচ্চাদের মা আশঙ্কামুক্ত, তবে বাচ্চা তিনটিই ঝুঁকিতে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা পরামর্শ দিয়েছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় একসাথে ৩ ছেলে সন্তানের জন্ম দিলেন মা

প্রকাশের সময় : 11:28:18 pm, Tuesday, 8 June 2021