সংবাদ শিরোনাম:

আমতলীতে সড়কে উল্টে গেল মাছবাহী পিকআপ, ব্যবসায়ী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:57:45 pm, Sunday, 6 June 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী একটি চলন্ত পিকআপ উল্টে গেছে। এতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে ওই উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন মহিষকাটা বাজারের কালভার্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ছাদের গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী মো. মাসুদ জানান, প্রতিদিনের মতো কলাপাড়া থেকে পিকআপে মাছ নিয়ে পটুয়াখালী যাচ্ছিলেন জাকির। মহিষকাটা বাজারের কালভার্টের কাছে যান্ত্রিক সমস্যার কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে জাকির ঘটনাস্থলেই নিহত হন।

আমতলী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করি।

আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার জানান, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে সড়কে উল্টে গেল মাছবাহী পিকআপ, ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : 06:57:45 pm, Sunday, 6 June 2021