বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলার ঝাড়াখালী গ্রামে মারুফা নামে পাঁচ বছর বয়সের এক কন্যা শিশু পানিতে ডুবে মারা গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ঝাড়াখালী গ্রামের মানিক মিয়ার কন্যা শিশু মারুফা আজ বুধবার (২ জুন) দুপুরে বাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।
স্বজনরা শিশু মারুফাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দুপুর ১টার দিকে তাদের বাড়ির পুকুর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা মানিক মিয়া বলেন, পুকুরপাড়ে খেলতে গিয়ে আমার কন্যা মারুফা পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।
Reporter Name 

















