সংবাদ শিরোনাম:

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:06:21 pm, Wednesday, 2 June 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থসহ মোট ৫৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যুসহ এ জেলায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে প্রকাশিত খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকার ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ ও শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের প্রতিবেদন অনুযায়ী নতুন আক্রান্তের মধ্যে জেলার উজিরপুরে তিনজন, বাবুগঞ্জে দুইজন ও হিজলা, মেহেন্দীগঞ্জ, গৌরনদী, বাকেরগঞ্জ উপজেলায় একজন করে চারজন এবং বরিশাল সদর জেনারেল হাসপাতালের একজন নার্স আছেন।

এছাড়াও নতুন আক্রান্তের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন, রেঞ্জ পুলিশের ২ জন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও চারজন স্টাফসহ পাঁচজন, নার্সিং কলেজের ১ জন ইনস্ট্রাক্টর, পুলিশ হাসপাতালে কর্মরত ১ জন চিকিৎসক রয়েছে।

এদিকে নতুন আক্রান্তের মধ্যে বরিশাল নগরীর করিম কুটির ও কাটপট্টি এলাকার তিনজন করে ছয়জন, আমানতগঞ্জ, গোরস্থান রোড, বিএম কলেজ রোড, আলেকান্দা, কাউনিয়া প্রত্যেক এলাকার দুইজন করে ১০ জন। এছাড়াও নতুনবাজার, সরদার হাউস, রূপাতলী, বাংলাবাজার, নথুল্লাবাদ, আমতলা, মুন্সী গ্যারেজ, সিএন্ডবি প্রত্যেক এলাকার ১ জন করে ৯ জন রয়েছেন।

আরও জানা গেছে, নতুন ৫০ জন আক্রান্তসহ বাবুগঞ্জ উপজেলায় ২৪ জন, সদর উপজেলায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৩৬৬ জন, উজিরপুর উপজেলায় ১৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ৫ জন, বানারীপাড়া উপজেলায় ৯ জন, মুলাদী উপজেলায় ৮ জন, গৌরনদী উপজেলায় ৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬ জন করে মোট ৪৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ওই দিনই বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত, ৪ জনের মৃত্যু

প্রকাশের সময় : 11:06:21 pm, Wednesday, 2 June 2021