সংবাদ শিরোনাম:

হচ্ছেটা কি বরিশাল লঞ্চের কেবিনে ?

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:19:06 pm, Wednesday, 2 June 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে লঞ্চের কেবিনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ে এবং চাকরির প্রলোভন দি‌য়ে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ তুলেছে ওই তরুণী। হিজলা-ভাষানচর-ঢাকা রুটের এমভি রাজহংস-১০ লঞ্চে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার বলেন, ঘটনা শনিবার রাতের হলেও আজ বুধবার দুপুরে ধর্ষণের শিকার তরুণী থানায় এসেছেন। আমরা তাদের সকল অভিযোগ শুনেছি। ওই তরুণী লিখিত অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে।

ওই তরুণীর বরাত দি‌য়ে হিজলা থানার ওসি আরো ব‌লেন, অভিযুক্ত যুবক মেহেন্দীগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের মাইদুল ইসলাম মাসুম। তাদের পূর্ব পরিচয়। মূলত বিয়ের প্রলোভনে এবং ঢাকায় চাকরি দিয়ে দিবে বলে প্রলুব্ধ করে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ তুলেছেন।

ভুক্তভোগী তরুণী জানান, তিনি লঞ্চের ডেকে যাচ্ছিলেন। লঞ্চ ছাড়ার পরে গভীর রাতে পূর্ব পরিচিত মাসুম এসে তাকে কেবিনে নিয়ে যায়। তাকে মাসুম বিবাহ করাসহ তার নামে অর্ধনির্মিত ভবন লিখে দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু তরুণী সম্মত না হলে একপর্যায়ে তরুণীকে লঞ্চের কেবিনে আটকে মাসুম ধর্ষণ করেন।

তরুণী কান্নাকাটি করলে তাকে গ্রামে নিয়ে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু র‌বিবার সকালে রাজধানীর সদরঘাটে তরুণীকে একা রেখে মাইদুল ইসলাম মাসুম পালিয়ে যান। সেখান থেকে ফিরে সোমবার মাইদুলের বাসায় গিয়ে তার বাবা খলিল হাওলাদারকে বিষয়টি জানালে তিনি ১০ হাজার টাকা দিয়ে ম্যানেজ করতে চান।

এরপরে কাজিরহাট থানায় অভিযোগ দিতে গেলে থানা থেকে হিজলা থানায় অভিযোগ দেওয়ার জন্য বলেন। পরবর্তীতে আজ বুধবার ওই তরুণী হিজলা থানায় হা‌জির হন। ‌লি‌খিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হ‌য়ে‌ছে বলে জানান ওই তরুণী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হচ্ছেটা কি বরিশাল লঞ্চের কেবিনে ?

প্রকাশের সময় : 10:19:06 pm, Wednesday, 2 June 2021