বরিশালে শিক্ষিকার হবু বরের হাত-পা ভেঙে দিতে চাইছেন প্রধান শিক্ষক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শিক্ষিকার হবু বরের হাত-পা ভেঙে দিতে চাইছেন প্রধান শিক্ষক

বরিশালে শিক্ষিকার হবু বরের হাত-পা ভেঙে দিতে চাইছেন প্রধান শিক্ষক

বরিশালে শিক্ষিকার হবু বরের হাত-পা ভেঙে দিতে চাইছেন প্রধান শিক্ষক




নিজস্ব প্রতিনিধি॥ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার খবরে প্রথমে ক্ষিপ্ত হওয়ার পর একপর্যায়ে হবু বরের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া লকডাউন চলাকালীন অপ্রয়োজনে বিদ্যালয়ের অফিস কক্ষে নিয়ে বসিয়ে রাখা ও অফিস কক্ষের এয়ারকন্ডিশন (এসি) চালু করার অজুহাতে দরজা-জানালা বন্ধ করে অশালীন আচরণ ও খারাপ প্রস্তাব দিতেন বলে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সহকারী ওই শিক্ষিকা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা আইচার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে।

 

 

লিখিত অভিযোগ সহকারী শিক্ষিকা উল্লেখ করেন, তিনি স্কুলে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক ও উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার অশ্লীল আচারণ করে আসছিলেন। করোনাকালীন স্কুল বন্ধ থাকলেও তিনি সহকারী শিক্ষিকাকে ডেকে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতেন।

 

 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার ওই নারী শিক্ষিকাকে দিনরাত অযথা ফোনে, ম্যাসেঞ্জার ও হোটসঅ্যাপে বিরক্ত ও অসামাজিক ভিডিও পাঠাতেন। যখন জানতে পারেন সহকারী শিক্ষিকার বিয়ে ঠিক হয়েছে তখন তাকে ডেকে নিয়ে গালিগালাজ করেন। হবু বর পক্ষের পরিবারের কাছে সহকারী শিক্ষিকার সর্ম্পকে আজেবাজে কথা বলে বিয়ে ভাঙার চেষ্টা চালান। কিন্তু তাতেও কাজ না হওয়ায় সহকারী শিক্ষিকাকে ডেকে এনে হবু বরের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন।

 

 

বর্তমানে জাহিদুর রহমান সিকদার বা তার লোকজন দিয়ে শারীরিক নির্যাতন চালাতে পারেন বলে আশঙ্কা ওই শিক্ষিকার। এই অবস্থায় নিরাপত্তা ও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে।

 

 

অভিযুক্ত প্রধান শিক্ষক জাহিদুর রহমান সিকদার তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি মহল সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সহকারী শিক্ষিকাকে ব্যবহার করছেন।’

 

 

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবির বলেন, ‘ওই সহকারী শিক্ষিকার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি যে প্রতিবেদন দিবেন সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD