সংবাদ শিরোনাম:

শিশুকে ধইঞ্চা ক্ষেতে নিয়ে বলাৎকার করে দুই বন্ধু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:27:19 pm, Tuesday, 1 June 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফুটবল খেলা দেখতে আসা সাত বছরের এক শিশুকে ধইঞ্চা ক্ষেতে নিয়ে বলাৎকার করে দুই বন্ধু। ঘটনাটি কাউকে না বলার জন্য তার পকেটে ২০ টাকা গুঁজে দেয় তারা। এ ঘটনা কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। অভিযুক্ত কিশোর দুই বন্ধুকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রপ্তারকৃতদের বয়স ১৬ এবং ১৪ বছর। তারা দুজনই নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ মে শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে ফুটবল মাঠে খেলা দেখতে যায় সাত বছরের ওই শিশু। খেলা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত দুই কিশোর বন্ধু মিলে মাঠের পাশে ধইঞ্চা ক্ষেতে নিয়ে তাকে বলাৎকার করে। যাওয়ার পথে শিশুটির পকেটে ২০ টাকা গুঁজে দিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বারণ করেন তারা। প্রচন্ড ব্যথা সইতে না পেরে ঘটনাটি মাকে জানিয়ে দেয় শিশুটি।

ভুক্তভোগীর মা এ ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা মিমাংসা করার পাঁয়তারা করেও কোনো বিচার করেনি। পরে গত শনিবার (২৯ মে) সন্ধ্যায় মুরাদনগর থানায় এসে মামলা করেন তিনি। ঘটনার সত্যতা পেয়ে এসআই জাহাঙ্গীর হোসেন ওইদিন রাতেই একজনকে নিজ বাড়ি থেকে এবং গতকাল সোমবার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ এলাকা থেকে অন্য বন্ধুকে গ্রেপ্তার করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, ও ঘটনায় মামলা হওয়ার পর তদন্ত করে ঘটনার সত্যতা মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শিশুকে ধইঞ্চা ক্ষেতে নিয়ে বলাৎকার করে দুই বন্ধু

প্রকাশের সময় : 08:27:19 pm, Tuesday, 1 June 2021