সংবাদ শিরোনাম:

আমতলীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:05:13 pm, Friday, 28 May 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে গলায় লিচুর বিচি আটকে পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের ১৩ মাস বয়সী শিশু মুয়াজের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) রাতে আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিল পুলিশ পরিদর্শক হিসেবে বরিশালের পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি বুধবার বিকালে ছুটিতে বাসায় আসেন। বাবার নিয়ে আসা লিচুর খোসা ফেলে শিশু মুয়াজের হাতে তুলে দেন ফুফু রুবি বেগম। শিশু মুয়াজ লিচু মুখে নিয়ে গিলে ফেলে। এতে শিশুর গলায় বিচিসহ লিচু আটকে পড়ে।

এরপর দ্রুত স্বজনরা শিশুটিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক চৌধুরী শিশু মুয়াজের গলা থেকে লিচুর বিচি বের করেন। কিন্তু শিশুটি ততক্ষণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাত সাড়ে ৯টায় শিশু মুয়াজের মৃত্যু হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমদাদুল হক চৌধুরী বলেন, শিশুটির গলায় লিচু আটকে নিশ্বাস বন্ধ হয়ে অনেক সময় অতিবাহিত হওয়ায় তার ব্রেইন এবং হার্ট ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, বেশিক্ষণ নিশ্বাস বন্ধ থাকার ফলে তার শরীর নীল রং ধারণ করে এবং অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর লিচু বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জরুরিভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির নানা মাওলানা মো. রুহুল আমিন বলেন, মুয়াজকে বরিশাল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : 01:05:13 pm, Friday, 28 May 2021