বাবুগঞ্জে যশ-পূর্ণিমার জোয়ারে ডুবল বিয়েবাড়ি, কোলে চড়ে রওনা হলেন বর-কনে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাবুগঞ্জে যশ-পূর্ণিমার জোয়ারে ডুবল বিয়েবাড়ি, কোলে চড়ে রওনা হলেন বর-কনে

বাবুগঞ্জে যশ-পূর্ণিমার জোয়ারে ডুবল বিয়েবাড়ি, কোলে চড়ে রওনা হলেন বর-কনে

বাবুগঞ্জে যশ-পূর্ণিমার জোয়ারে ডুবল বিয়েবাড়ি, কোলে চড়ে রওনা হলেন বর-কনে




নিজস্ব প্রতিনিধি॥ পূর্ণিমা ও ঘূর্ণিঝড় যশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জোয়ারের পানি প্রবেশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ভেসে গেছে উপকূল ও এর আশপাশের এলাকার নদ-নদী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।

 

 

বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকার এক মাহিন্দা চালকের মেয়ের বিয়ের দিন নির্ধারণ ছিল। কিন্তু ওই দিন ঘূর্ণিঝড় যশ ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তলিয়ে যায় তাদের আশপাশ এলাকা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

 

 

এ অবস্থাতেই চলে বিয়ের আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অনেক অতিথি আসেন নৌকায়। তবে বিপাকে পড়েন বরযাত্রীরা। কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়ে বিকেলে পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে বর ও কনেকে কোলে করে স্বজনরা নিয়ে রওনা হন।

 

 

ঘূর্ণিঝড় যশ ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী উপজেলার চর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েন ওই তিন উপজেলার চরাঞ্চলের শতশত মানুষ।

 

 

এছাড়া বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD