সংবাদ শিরোনাম:

ভোলায় সড়কে ঝড়ল ৩ জনের প্রান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:22:22 pm, Thursday, 27 May 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার ঘুইঘারহাট এলাকায় বাসচাপায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত তিন জন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ভোলা সদর উপজেলার ঘুইগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় এলকার মানুষ উত্তেজিত হয়ে ভোলা চরফ্যাশন সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। নিহতরা হলেন সোহাগ (৩৫), আজিজ (৩০) ও সিরাজ (২৫)। তারা সকলেই ভোলা সদর উপজেলার কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী বিসমিল্লাহ নামে একটি বাস বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই অটোরিকশার তিন যাত্রী মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রেখেছেন এবং বাস চলাচল বন্ধ করে দেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, স্থানীয়রা বাসটি আটক করেছেন। তবে তার আগেই চালক পালিয়েছেন। পুলিশ আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় সড়কে ঝড়ল ৩ জনের প্রান

প্রকাশের সময় : 08:22:22 pm, Thursday, 27 May 2021