সংবাদ শিরোনাম:

ফেসবুকে প্রেম, যুবকের টাকা হাতিয়ে নিলেন তরুণী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:06:09 pm, Thursday, 20 May 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বছর খানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সানজিদা আক্তারের (২০) সঙ্গে মো. কাইয়ুমের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ মে কাইয়ুমের কাছে দেখা করার আবদার করেন সানজিদা। এরপর দুজনের দেখা হয় চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পানির কল এলাকায়। সেই দেখায় কয়েকজন যুবকের সহযোগিতায় কাইয়ুমের কাছ থেকে প্রায় ৫৪ হাজার টাকা হাতিয়ে নেন তিনি।

ঘটনার পর পাহাড়তলী থানায় অভিযোগ করেন কাইয়ুম। অভিযোগ পেয়ে ওই এলাকায় একাধিক অভিযান চালানোর পর বুধবার (১৯ মে) রাতে সানজিদাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতার বাকি দুজন হলেন- মুক্তার আহাম্মেদ (৩৫) ও মো. আলাউদ্দিন (২৪)।

পুলিশ জানায়, কয়েক দিন আগে দেখা করার কথা বলে ডেকে কাইয়ুমের কাছ থেকে নগদ চার হাজার টাকা এবং একটি এটিএম কার্ডের পাসওয়ার্ড নিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেন সানজিদা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ফেসবুকে প্রেমের সূত্র ধরে টাকা হাতিয়ে নেয়া তরুণীসহ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তাদের তিনদিন রিমান্ড আবেদন করে আজ (বৃহস্পতিবার) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ফেসবুকে প্রেম, যুবকের টাকা হাতিয়ে নিলেন তরুণী

প্রকাশের সময় : 11:06:09 pm, Thursday, 20 May 2021