প্রেমিকের হাত ধরে পালালো স্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রেমিকের হাত ধরে পালালো স্ত্রী

প্রেমিকের হাত ধরে পালালো স্ত্রী

প্রেমিকের হাত ধরে পালালো স্ত্রী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনমজুর স্বামী কাজের কারণে থাকেন দূরে। এ সুযোগে স্বামীর জমানো টাকা আর স্বর্ণালংকার নিয়ে প্রতিবেশী প্রেমিকের হাত ধরে লাপাত্তা হয়েছেন স্ত্রী। প্রতিকার পেতে থানায় হাজির হয়েছেন স্বামী।

 

 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অলিউল্লাহ।

 

 

এর আগে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় কাজের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন অলিউল্লাহ। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে অভিযোগ দায়ের করেন।

 

 

অভিযোগে জানা যায়, উপজেলার দুর্গাপুর গ্রামের মো. আলী উসমানের ছেলে অলিউল্লাহ একই উপজেলায় জয়পুর গ্রামের মো. অতুল মিয়ার মেয়ে অপি আক্তারকে পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। এ দম্পতির চার বছর বয়সি একটি ছেলে রয়েছে। স্বামী কাজের জন্য চট্টগ্রাম অবস্থান করায় ঘন ঘন বাবার বাড়িতে যাবার কারণে প্রতিবেশী পরশ মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

 

 

অলিউল্লাহ বলেন, উপার্জনের কিছু অংশ বাড়ি তৈরি করার জন্য শ্বশুরের কাছে জমা রেখেছিলাম। ওইদিন সেই টাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকা আনতে বলেছিলাম স্ত্রীকে। আগে থেকেই হয়তো তাদের পরিকল্পনা ছিল, তাই টাকা নিয়ে আর বাড়ি ফেরেনি। ব্যবহৃত দুই ভরি স্বর্ণ ছিল, সেগুলোও নিয়ে গেছে। তারপর থেকে ফোন দিলে ওই ছেলে ফোন রিসিভ করে। কখনো আজেবাজে কথা বলে। কখনো কিছুই বলে না, ফোন রিসিভ করে রেখে দেয়। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিলাম।

 

 

এ বিষয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD