সংবাদ শিরোনাম:

ভোলায় লঞ্চ চালুর দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:05:02 am, Wednesday, 19 May 2021
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ‘গরীব মারার লগডাউন মানি না মানবো না, অবিলম্বে লঞ্চ চালু করতে হবে করে দিন’ এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ভোলার নৌযান শ্রমিকরা।

মঙ্গলবার সকালে লঞ্চ চালুর দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের আয়োজনে ভোলা খেয়াঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন নৌযান শ্রমিকরা।

বিক্ষোভ শেষে যাত্রীবাহী লঞ্চ চালু দাবিতে প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর কাছে জেলা প্রশাসক মো: তৌফিক ই-লাহী চৌধুরীর মাধ্যমে স্মারকলিপি দিয়েছে নৌযান শ্রমিকরা।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার বিকল্প ব্যবস্থা না করে ঢিলেঢালা লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার যাত্রীবাহী লঞ্চ শ্রমিকরা। নৌপথে গণপরিবহন লঞ্চ না পেয়ে বিকল্প উপায়ে যাতায়াত করতে গিয়ে যাত্রীদের দ্বিগুণের বেশি খরচ হচ্ছে এবং স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। এখন শুধু লঞ্চ ছাড়া সব কিছুই চলমান রয়েছে। শুধু বন্ধ থাকছে লঞ্চ। আমরা স্বাস্থ্যবিধি এবং সবধরনের শর্ত মেনে লঞ্চ চালাতে চাই। আমাদেরকে লঞ্চ চালানোর অনুমতি দেয়া হোক।

তারা আরো বলেন, আমরা নৌ-শ্রমিকরা লঞ্চ বন্ধ থাকায় ঈদের পূর্বে বেতন বোনাস এবং সরকারি কোনো সহযোগিতা না পেয়ে চরম অমানবিকভাবে ঈদ উদযাপন করেছি। বর্তমানে বেতন ও বোনাস না পাওয়ায় নৌ-শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হচ্ছে। তারা নৌ-যান শ্রমিকদের চরম দূরাবস্থা থেকে মুক্তি দিতে লঞ্চ চালু করার দাবি জানান।

উল্লেখ্য, ভোলা জেলার সাথে ২৩টি ঘাট থেকে ছোট বড় প্রায় ৪৬টি লঞ্চ প্রতিদিন ঢাকা-ভোলা রুটে চলাচল করে থাকে। এতে ঘাটে কর্মসংস্থান হয় প্রায় ৫০ হাজার শ্রমিকের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় লঞ্চ চালুর দাবিতে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের সময় : 12:05:02 am, Wednesday, 19 May 2021