সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:46:39 pm, Monday, 17 May 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম খলিফা উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আহতরা হলেন- নিহতের স্ত্রী সুখী বেগম, সুখীর দুই ভাই লিটন তালুকদার ও সাইফুল তালুকদার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের শ্যালক সাইফুল তালুকদার জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই বাড়ির প্রতিপক্ষদের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফায় সালিশ হলেও কোনো মীমাংসা হয়নি। এরই জেরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, তুহিন খান, সেলিম খান, শাহিন, সোহাগ, সজীব, শামিম, শাওনসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র দিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখী বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

তাদের বাঁচাতে এলে লিটন ও সাইফুলকেও কুপিয়ে জখম করা হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হালিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : 11:46:39 pm, Monday, 17 May 2021