সংবাদ শিরোনাম:

গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় মসজিদের ইমাম সহ ৫জন আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:49:05 pm, Friday, 7 May 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

সুমন তালুকদার স্টাফ রিপোর্টার।। বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মসজিদের ইমাম সহ ৫জন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা গেটে বৃহস্পতিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বৃহস্পতিবার তারাবি নামাজের সময় নিজাম বেপারীর পুত্র রবিউল বেপারীর সাথে আজিজ দেওয়ানের পুত্র আরমানের দুষ্টামিকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়। এর জের ধওে রাত ৯টার দিকে আরমানের লোকজন গৌরনদী হাইওয়ে থানা গেটের সম্মুখে রবিউলকে গালমন্ধ করে। রবিউলের বড় চাচা টরকী বন্দরের ব্যবসায়ী আঃ মন্নান বেপারী এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে আরমানের পরিবারের লোকজন অর্তকিত হামলা চালিয়ে মন্নান বেপারী, তার স্ত্রী শাহানারা বেগম, পুত্র হাসান ইমাম,(মসজিদের ইমাম) আরিফ বেপারী ও ছোট ভাই নিজাম বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আঃ মন্নান বাদি হয়ে ১০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় শুক্রবার সকালে মামলা দায়ের করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় মসজিদের ইমাম সহ ৫জন আহত

প্রকাশের সময় : 06:49:05 pm, Friday, 7 May 2021