ভোলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




ভোলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভোলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ভোলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু




নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় পুকুরের পানিতে ডুবে মো. ওসমান (৬) ও সাদিয়া (৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত দুই শিশু ওই এলাকার ইব্রাহিমের সন্তান।

 

 

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে বৃষ্টির পর ওই এলাকার হাজী ইসমাইল দেওয়ান বাড়ির দুইটি শিশু ওসমান ও সাদিয়া খেলছিল। এ সময় খেলতে গিয়ে দুইটি শিশুই পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান নিথর দেয় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

 

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন  জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD