সংবাদ শিরোনাম:

করোনা: গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:53:36 pm, Wednesday, 5 May 2021
  • 28 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৫৫ জনের।

একই সময়ে নতুন করে ১ হাজার ৭৪২ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনে। বুধবার (৫ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৪ মে) এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে ৬১ জনের মৃত্যু হয়েছে। তার আগের দিন সোমবার (৩ মে) সর্বোচ্চ ৬৫ জনের মৃত্যু হয়। এর একদিন আগেও ২৪ ঘণ্টায় মৃত্যুসংখ্যা ছিল ৬৯।

গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল দেশে একদিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা দেশে একদিনে করোনা শনাক্তে সর্বোচ্চ রেকর্ড। আর গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা: গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু

প্রকাশের সময় : 08:53:36 pm, Wednesday, 5 May 2021