গৌরনদীতে ছোট ভাইয়ের হামলায় ভাই-ভাবী আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে ছোট ভাইয়ের হামলায় ভাই-ভাবী আহত

গৌরনদীতে ছোট ভাইয়ের হামলায় ভাই-ভাবী আহত




সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার।। জমিজমা সংক্রান্ত বিরোধের সুত্র ধরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবী আহত হয়েছেন।

 

আহত ভাবী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সুন্দরদী গ্রামের আদম ঘরামীর পুত্র হাসান ঘরামী ও তার ছোট ভাই মামুন ঘরামীর সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

 

 

এর সুত্র ধরে সকালে মামুন ঘরামী তার ভাই হাসান ঘরামীর বসত বাড়ির উঠানে এসে তার (হাসান) স্ত্রী ময়না বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় হাসানের স্ত্রী ময়না বেগম গালাগালি করতে বারন করলে মামুন তার হাতে থাকা বঁাশের লাঠি দিয়ে ময়না বেগমকে এলোপাথাড়ি মারধোর করতে থাকে। এ দেখে হাসান ঘরামী মারামারি ফেরাতে এগিয়ে আসলে মামুনের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপ দিলে হাসানের ডান হাত মারাত্মক জখম হয়।

 

 

পরে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বিকেলে হাসান ঘরামী গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD