সংবাদ শিরোনাম:

জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:23:51 am, Friday, 30 April 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। শুক্রবার জাম্বিয়া সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম শিকাজুই’র আমন্ত্রণে দেশটি সফরে যাচ্ছেন বলে জানা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান জেনারেল আজিজ।

সেনাপ্রধান জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন। জেনারেল আজিজ আহমেদ সফরকালে জাম্বিয়ার লুসাকায় অবস্থিত আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন ও সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।

আইএসপিআর আরও জানায়, সফরে বাংলাদেশের সেনাপ্রধান জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস (জেডএনএস) কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় অংশগ্রহণ করবেন।

সাক্ষাতকালে তিনি দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

সেনাপ্রধান জেনারেল আজিজ জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন ও ছাত্র অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৬ মে দেশে ফিরবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

প্রকাশের সময় : 12:23:51 am, Friday, 30 April 2021