বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন

বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন সম্পন্ন




পারভেজ,বরিশাল প্রতিনিধি।। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের মধ্যে নিন্ম আয়ের মানুষগুলো দিশেহারা হয়ে উঠেছে। তারা পাচ্ছেন না কোন পর্যায়ের ত্রান সহায়তা। ঠিক তখনই বরিশালে মানবতার কল্যানে নিবেদিত সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এগিয়ে আসলো। গত বছরেও করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

 

 

বরিশাল নগরীর চৌমাথা লেকে ২৮ এপ্রিল বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

 

এ সময়ে সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন মহামারী করোনা সাথে লকডাউন এই দূর্দিনে সামান্য হলেও এসব মানুষের পাশে থাকতে পেরে গর্ববোধ করছি।সকলের সম্মিলিত প্রচেস্টায় এই কার্যক্রম করা হয়েছে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের পাশে থাকবে লাভ ফর ফ্রেন্ডস।

 

 

অসহায় দু:স্থদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্য বৃন্দরা।এসময় উপস্থিত ছিল মাহমুদ করিম,ইমরান,নাজমুল,আব্দুল্লাহ আল আহাদ,মুহাইমিন শুভ,মাসুদ,মুশফিক, ফারজানা,খাদিজা,মুক্তা সহ অন্য সদস্যরা।

 

 

প্রতিটি ব্যাগে আলু,পিয়াজ,চিড়া, চিনি, ছোলা,মুড়ি, খেজুর,ট্যাং,ওরস্যালাইন ও সাবান দেয়া হয়। কর্মহীন ও অসহায় এই পরিবারগুলো ইফতার সামগ্রী পেয়ে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD