সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে বাজার মনিটরিং ১১ ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:34:35 pm, Tuesday, 27 April 2021
  • 55 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্টের অভিযানে ১১ ব্যবসায়ীকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তরমুজ কম দামে পিস হিসেবে ক্রয় করে ক্রেতাদের কাছে অধিক দামে কেজি দরে বিক্রি করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন বাজারে দুইটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী।

এ সময় বরিশাল নগরীর পোট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ, নতুনবাজার, রূপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযানে সত্যতা পাওয়া যায়। দেখা যায়, প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা করে। এতে একটি ভালো তরমুজ ক্রেতাদের কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা করে; যা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা কষ্টসাধ্য। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে বাজার মনিটরিং ১১ ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রকাশের সময় : 11:34:35 pm, Tuesday, 27 April 2021