সংবাদ শিরোনাম:

সাবেক বিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:14:59 pm, Monday, 26 April 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নড়াইল আধুনিক সদর হাসপাতালের ইউজার ফির ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) সদর হাসপাতালের হিসাবরক্ষকে সাবেক বিএনপি নেত্রী জাহান আরা খানমের (৫৩) বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বিকালে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে ওই মামলা হয়।

জানা গেছে, হাসপাতালের ইউজার ফির ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওই টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে এ মামলা হয়েছে।

জাহান আরা খানম নড়াইল শহরের আলাদাতপুরের মৃত মো. তছিকুল ইসলামের মেয়ে এবং জেলা বিএনপির নেতা ও সদর পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলীর স্ত্রী। জাল-জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ উঠেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহান আরা খানম লাকির বিরুদ্ধে ২০১৯ সালের ১৮ জুলাই থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত হাসপাতালের ইউজার ফি’এর (রোগি ভর্তি ফি, ওটি চার্জ, চিকিৎসা ফি, প্যাথলজি, অ্যাম্বুলেন্স, কেবিন ফিসহ বিভিন্ন খাতের) ২১ মাসের ৭০ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা না দেয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য সদর হাসপাতালের ৫ চিকিৎসককে সদস্য করে ৭ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি ৪৮ লক্ষাধিক টাকা আত্মসাতের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করে।

নড়াইল সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. আবু সেলিম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে যে ৪৩টি চালান প্রদর্শন করেন তার মধ্যে ৯টি চালান সঠিক এবং বাকি চালানের সিল ও স্বাক্ষর জাল। এসব চালানে ১৩ লাখ ১২ হাজার ৫২০ টাকা ব্যাংকে জমা পড়েছে।

এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য সচিব ডা. আ.ফ.ম মশিউর রহমান বাবু বলেন, তদন্ত প্রতিবেদনে ৩৪টি জাল চালান এবং ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে এবং এ ঘটনায় হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা লাকিকে দায়ী করা হয়েছে।

সদর হাসপাতালে ১ কোটি ৭০ লাখ টাকার ইউজার ফি আত্মসাতের ঘটনায় আগের হিসাবরক্ষক মাহফুজুর রহমানের বিরুদ্ধে করা মামলা দুদকে বিচারাধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাবেক বিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকে মামলা

প্রকাশের সময় : 02:14:59 pm, Monday, 26 April 2021