সংবাদ শিরোনাম:

‘ভোটে দেশের মানুষের মনের ভাব প্রকাশ করতে দেওয়া হচ্ছে না’ : চরমোনাই পীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:40:44 am, Wednesday, 25 July 2018
  • 114 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘আজকে দেশের মানুষের মনের যে চাহিদা ভোটের মাধ্যমে প্রকাশ করবে সেই মনের ভাব প্রকাশ করার সুযোগ বাংলাদেশে দেওয়া হচ্ছেনা। খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে সরকারদলীয় প্রার্থীরা যে তাণ্ডব ও অমানসিক আচরণ করেছে এটাকে আসলে মানুষের দেশ বলা যায়না।’

তিনি মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে দলীয় এক জনসভায় এসব কথা বলেন। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে চরমোনাই পীর আরো বলেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, ফেরাউনের মতো এতো বড় শক্তিধর নিজ দরিয়ার ভেতর ডুবে ধ্বংস হয়ে গেছে। সাদ্দাদ ও নমরুদের মতো শক্তিধররাও জমিনে টিকে থাকতে পারেনি। আপনারা আজকে যতো শক্তি দেখান না কেন। এমন একটা সময় আসবে যে বাংলাদেশের ভেতরেই আপনাদের মূল উৎপাটনের মাধ্যমে ঢিলা হিসেবে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।

তিনি বলেন, এখন সামনে জাতীয় নির্বাচনসহ সামনের সকল নির্বাচনে আপনারা জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার সুযোগ করে দিন। তা না হলে জোয়ার আসতেছে, এ জোয়ারের গতি এমন একটা পর্যায়ের ধারণ করবে তখন কোন ধরণের কঠিন বাধ দিয়েও সে গতি থামানো যাবেনা।

সংগঠনটির জেলা শাখা কর্তৃক আয়োজিত এ জনসভায় জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক একে এম হেমায়েত উদ্দিন, উপদেষ্টা খালেদ সাইফুল্লাহ, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মহি উদ্দিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

‘ভোটে দেশের মানুষের মনের ভাব প্রকাশ করতে দেওয়া হচ্ছে না’ : চরমোনাই পীর

প্রকাশের সময় : 03:40:44 am, Wednesday, 25 July 2018