সংবাদ শিরোনাম:

হেফাজতে ইসলাম : নায়েবে আমির গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:11:38 pm, Saturday, 24 April 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি  নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মাহবুব আলম। তিনি বলেন আহমদ আবদুল কাদের আমাদের কাছে গ্রেপ্তার আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

আহমদ আবদুল কাদের ২০ দলীয় জোটভুক্ত খেলাফত মজলিসেরও মহাসচিব। তিনি ২০১৩ সালে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের নাশকতা ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি।

সম্প্রতি আলোচিত নেতা মাওলানা মামুনুল হকসহ হেফাজতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় আরও অনেক নেতার নাম আছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

হেফাজতে ইসলাম : নায়েবে আমির গ্রেপ্তার

প্রকাশের সময় : 11:11:38 pm, Saturday, 24 April 2021