অপপ্রচারের প্রতিবাদ জানালেন নলছিটি পৌরসভার দুই কর্মকর্তা Latest Update News of Bangladesh

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাজাপুরে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন পুষ্টিকর খাবারে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে কাউখালীতে মিড-ডে মিল দূর্ব্যবস্থায় ভাঙা সেতু, কুয়াকাটার পর্যটক ও এলাকাবাসী আতঙ্কে গৌরনদীতে যাত্রীবাহী বাস খাদে, নিহত এক আহত তিন ঈদ বিরতির পর আবার প্রাণ ফিরছে শ্রেণিকক্ষে, মানতে হবে নতুন নির্দেশনা যুদ্ধের নতুন ধাপ: ইরানে স্থল অভিযানের প্রস্তুতি পেন্টাগনের ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি বিদ্রোহীরা গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ




অপপ্রচারের প্রতিবাদ জানালেন নলছিটি পৌরসভার দুই কর্মকর্তা

অপপ্রচারের প্রতিবাদ জানালেন নলছিটি পৌরসভার দুই কর্মকর্তা

অপপ্রচারের প্রতিবাদ জানালেন নলছিটি পৌরসভার দুই কর্মকর্তা




নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটি পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম ও কর আদায়কারী গোলাম মোস্তফার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বরিশালের স্থানীয় দুইটি অনলাইন পোর্টালে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দুই কর্মকর্তা।

 

 

শনিবার (২৪ এপ্রিল) সকালে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েম ও কর আদায়কারী গোলাম মোস্তফা বলেন, ‘ফেসবুক ও স্থানীয় অনলাইন পোর্টালে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। পৌরবাসীর উন্নয়নে প্রতিটি প্রকল্পের কাজ যথাযথ নিয়ম ও বিধি অনুযায়ী সম্পন্ন হয়েছে। এর একাংশে পৌরসভার কর আদায়কারী গোলাম মোস্তফার রাজনৈতিক আদর্শ নিয়ে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই ও কখনই ছিল না। এছাড়াও পৌরসভার ব্যাংক হিসাব মেয়র ও সচিব মহোদয় প্রতিষ্ঠানের হিসাব শাখার মাধ্যমে পরিচালনা করেন। এখানে উপ-সহকারী প্রকৌশলী ও কর আদায়কারীর কোন সংশ্লিষ্টতা নেই।

 

 

প্রকৃতপক্ষে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আমাদেরকে সামাজিক, মানসিক ও দাফতরিকভাবে হেয় করতে সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছে। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD