সংবাদ শিরোনাম:

ভোলায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:54:13 pm, Tuesday, 20 April 2021
  • 36 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে জাহাঙ্গির প্লাজা, তালুকদার ভবন, রানী প্লাজা ও জিয়া সুপার মার্কেটের শতাধিক ব্যবসায়ীরা এতে অংশ নেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, গত বছর লকডাউন থাকায় ভোলার ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। এবারও লকডাউনের অজুহাতে মার্কেট বন্ধ থাকলে সবাইকে পথে বসতে হবে। এখন স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মার্কেট খুলে দিতে হবে। এক্ষেত্রে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিতে পারে সরকার।

চৌধুরী প্লাজার শপিং কর্নার এর কাপড় ব্যবসায়ী মিজানুর রহমান জিতু বলেন, গত বছর পহেলা বৈশাখ ও ঈদের আগে মার্কেট বন্ধ ছিল। কোনো ব্যবসা করতে পারিনি। এবারো ঈদের আগে মার্কেট বন্ধ রাখা হলে বড় ধরনের লোকসান গুনতে হবে ছোট-বড় ব্যবসায়ীদের।

গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই নতুন এই পরিস্থিতি পথে বসিয়ে দেবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দোকান বন্ধ ছিলো। এতে ব্যবসায়ীরা অনেক লোকসানের মধ্যে আছে। ব্যাংক ঋণ, স্বর্ণালংকার বন্ধক ও সুদে টাকা এনে ঈদকে সামনে রেখে ব্যবসায় বিনিয়োগ করেছেন। লকডাউনে মার্কেট বন্ধ রাখায় আমাদের ঋণের বোঝা দিনদিন বেড়েই চলছে। সরকারকে অবশ্যই ব্যবসায়ীদের লোকসানের দিকটা বিবেচনা করতে হবে। রমজানের বাকি দিনগুলোর জন্য সীমিত পরিসরে দোকান পাট খুলে দেওয়া হোক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : 06:54:13 pm, Tuesday, 20 April 2021