সংবাদ শিরোনাম:

রাজাপুরে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, মামলা করায় হত্যার হুমকি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:48:21 pm, Tuesday, 20 April 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা গ্রামে নবম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ওই ঘটনায় মামলা করে আসামির স্বজনদের হুমকিতে বিপাকে পড়েছে ওই ছাত্রীর পরিবার। মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে না পারায় আসামির স্বজনরা এ মামলা তুলে নেয়াসহ নানাভবে হুমকি দিচ্ছে।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের হাসান মোল্লার ছেলে নাছির মোল্লা ধর্ষণ করেন। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে ১৪ এপ্রিল নাছির মোল্লার বিরুদ্ধে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে ছাত্রীর অটোচালক ভাই অভিযোগ করে জানান, মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু আসামির স্বজনরা নানাভাবে আমাদের পরিবারের লোকজনকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হওয়ায় লোকলজ্জায় সে(বোন) মানসিকভাবে অসহায় হয়ে পড়েছে এবং আত্মহত্যার চেষ্টা করছে।

অটোচালক ভাই ও দিনমজুর বাবাকে আসামির আত্মীয়রা প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। ধর্ষক ও তার আত্মীয়স্বজন এলাকার বেপরোয়া মাস্তান টাইপের বলেও অভিযোগ করেন ওই ছাত্রীর ভাই।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে। ওই ছাত্রীর পরিবারকে হুমকির অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, মামলা করায় হত্যার হুমকি

প্রকাশের সময় : 06:48:21 pm, Tuesday, 20 April 2021