সংবাদ শিরোনাম:

ভাত রান্না নিয়ে তর্ক: পিরোজপুরে ছোট ভাই কুপিয়ে মারলেন বড় ভাইকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:56:13 pm, Friday, 16 April 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদর উপজেলায় সেহরির সময়ে মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন বড় ভাই। শুক্রবার ভোরে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউপির মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা সদর উপজেলার মাথাবেড়া এলাকার শারিকতলা-ডুমরিতলা ইউপির মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার ছেলে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে সকালে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সেহরি খাওয়ার সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেফতার করে এবং এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভাত রান্না নিয়ে তর্ক: পিরোজপুরে ছোট ভাই কুপিয়ে মারলেন বড় ভাইকে

প্রকাশের সময় : 07:56:13 pm, Friday, 16 April 2021