সংবাদ শিরোনাম:

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে তদন্ত কমিটি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:20:49 pm, Thursday, 15 April 2021
  • 29 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরি কলমীলতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ভোলা জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি ইলিশা ঘাটে ফেরির মাস্টারসহ ৮ জনের বক্তব্য রেকর্ড করেন। তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার যে ৭ কার্যদিবস বেধে দেয়া হয়েছিল। আজ ছিলো তার শেষ দিন।

গত ৮ এপ্রিল ফেরি কলমীলতা লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ১৯টি পণ্যবোঝাই পরিবহন নিয়ে ভোলার ইলিশাঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৪টার দিকে মেঘনা নদীর ভোলার চর অতিক্রমকালে হঠাৎ ফেরিতে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন জ্বলতে শুরু করে। এরপর ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, দুটি পিকাপভ্যান ও একটি মটরসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস টিম।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন ভোলার ম্যানেজার মো. পারভেজ জানান, ওইদিন ফেরিতে থাকা একটি পিকআপ ভ্যানের ককসিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে তদন্ত কমিটি

প্রকাশের সময় : 02:20:49 pm, Thursday, 15 April 2021