সংবাদ শিরোনাম:

নলছিটিতে ক্ষেতের ধান খাওয়ায় ক্ষোভে ৩৩টি বাবুই পাখিকে পুড়িয়ে …

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:04:37 pm, Saturday, 10 April 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ক্ষেতের ধান খাওয়ায় ক্ষোভে ৩৩টি বাবুই পাখিকে পুড়িয়ে মারা হয়েছে। শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে।

আগুনে বাবুই পাখির ১১টি বাসা পুড়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ৩৩টি মৃত ছানা পাওয়া গেছে। পুড়ে যাওয়া বাকি পাখিগুলোর হদিস পাওয়া যায়নি।

এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তালগাছে থাকা বাবুই পাখির বাসায় বাঁশের মাধ্যমে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার এই অমানবিক কাজটি করেছেন ক্ষেতের মালিক জালাল সিকদার। তবে তিনি তা স্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দা জুলহাস মল্লিক বলেন, নিষ্ঠুর ও ঘৃণ্য এই কাজ একজন মানুষ করতে পারে, তা ভাবতেই অবাক লাগে। বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে!

এলাকার পাখিপ্রেমী অভিজিৎ বলেন, বন বিভাগ ঝালকাঠিকে এরইমধ্যেই জানানো হয়েছে। শনিবার লিখিতভাবে অভিযোগ জানানো হবে। তবে এ ঘটনায় কর্তৃপক্ষের কাছে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানান এলাকাবাসী।

অভিযুক্ত জালাল সিকদার ঘটনা স্বীকার করে বলেন, প্রতিদিন আমার ক্ষেতের ধান পাখি খেয়ে ফেলে। এ জন্য আমি আর্থিক লোকসানের দিকে যাচ্ছিলাম। তাই এ কাজ করি।

ঝালকাঠি সদর উপজেলা বন কর্মকর্তা কার্তিক চন্দ্র মণ্ডল বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি। এটা যদিও খুলনা বন ও বণ্য প্রাণী বিভাগের আওতায়। আমাদের ঝালকাঠি অফিস হলো সামাজিক বন বিভাগের। তবু আজ আমি ঘটনাস্থলে যাবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে ক্ষেতের ধান খাওয়ায় ক্ষোভে ৩৩টি বাবুই পাখিকে পুড়িয়ে …

প্রকাশের সময় : 08:04:37 pm, Saturday, 10 April 2021