সংবাদ শিরোনাম:

ঝালকাঠির রাজাপুরে পিকআপ উল্টে প্রাণ গেল একজনের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:46:35 pm, Friday, 9 April 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মালামালসহ পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে যায়৷ এ ঘটনায় মাইনদ্দিন নামে একজন নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইনদ্দিন বামনা উপজেলার আব্দুল জব্বার এর ছেলে ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক৷ এ ঘটনায় আহত গাড়িচালককে ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষণিক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়৷ লাশ উদ্ধার করে রাতেই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চালক গুরুতর আহত হন। উভয়কেই উদ্ধার করে নিহতকে সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। আহত পিকআপ চালককে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠির রাজাপুরে পিকআপ উল্টে প্রাণ গেল একজনের

প্রকাশের সময় : 08:46:35 pm, Friday, 9 April 2021