সংবাদ শিরোনাম:

নলছিটিতে শারীরিক প্রতিবন্ধীসহ ৩ জনকে পিটিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:12:42 pm, Monday, 5 April 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :  পারিবারিক বিরোধের জেরে ঝালকাঠির নলছিটিতে জাহিদুল ইসলাম (২৮) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় ওই প্রতিবন্ধী যুবকের ভাই আরিফুল ইসলাম মৃধা ও বোন সুমা আক্তার আহত হয়। রোববার বেলা ১১টার দিকে উপজেলার জুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে আহত জাহিদুল ইসলাম বাদি হয়ে নলছিটি থানার একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গছ থেকে আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে প্রতিবন্ধী জাহিদুল ইসলামের নাবালক ভাগিনা তাওহিদকে অকথ্য ভাষায় গালাগাল দেয় একই বাড়ির লাভলু হাওলাদার। এসময় জাহিদুল ও তার ভাই আরিফুল গালাগাল দিতে নিষেধ করলে লাভলু হাওলাদার, হাবিব হাওলাদার, রাসেল হাওলাদারসহ অজ্ঞাত ২/৩ জন পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের (জাহিদুল ও আরিফুল) ওপর হামলা চালায়। লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের দুজনকে জখম করে। এসময় জাহিদুলের বোন সুমা আক্তারের পরনের কাপড় খুলে শ্লীলতাহানি করে লাভলু গং। একপর্যায় তারা (লাভলু গং) বসতঘর থেকে ধারালো দা নিয়া জাহিদুল ও আরিফুলের ওপর আক্রমণের চেষ্টা করলে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে শারীরিক প্রতিবন্ধীসহ ৩ জনকে পিটিয়ে জখম

প্রকাশের সময় : 10:12:42 pm, Monday, 5 April 2021