সংবাদ শিরোনাম:

বরগুনায় পাগলীকে খেপিয়ে প্রাণ হারালেন দুই জন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:18:46 pm, Saturday, 3 April 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনায় রিক্সাচালক ও টমটমের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শনিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের মহাসড়কের পূর্বাচল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, চায়ের দোকানদার উজ্জল ও কলেজ ছাত্র চয়ন শীল। ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর হোসেন জানিয়েছেন, রাস্তার পাশে বসে থাকা এক পাগলীকে নিহতরা খেপিয়ে ছিলো। পাগলী ক্ষিপ্ত হয়ে রিক্সায় বসে থাকা ওই ২ জনকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারতে থাকে। রিক্সাচালক তখন উল্টো দিকে ঘুরিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করে।

এসময় একটি টমটম এসে রিক্সাকে ধাক্কা মারলে তারা ২ জন আহত হয়। পরে আহতদের বরিশাল নেয়ার পথে মারা যায়। এই বিষয়ে বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় পাগলীকে খেপিয়ে প্রাণ হারালেন দুই জন

প্রকাশের সময় : 06:18:46 pm, Saturday, 3 April 2021