সংবাদ শিরোনাম:

লকডাউন কার্যকর করতে পুলিশ আরো কঠোর হবে: ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:50:38 pm, Saturday, 3 April 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশব্যাপী নতুন লকডাউন কার্যকর করতে পুলিশ আরো কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শনিবার ডিএমপি কমিশনার সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, গত বছর কোনো অভিজ্ঞতা ছাড়াই পুলিশ মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি বিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। এবার তা হতে দেয়া হবে না। কোভিড-১৯ এর নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।

তিনি আরো বলেন, গত বছরের লকডাউন পর্যালোচনা করে অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য আগামীকাল রোববার পুলিশ এ বিষয়ে একটি সভা করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লকডাউন কার্যকর করতে পুলিশ আরো কঠোর হবে: ডিএমপি কমিশনার

প্রকাশের সময় : 05:50:38 pm, Saturday, 3 April 2021