সংবাদ শিরোনাম:

বাবুগঞ্জে ৪ জুয়ারি আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:50:33 pm, Wednesday, 31 March 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ৪ জুয়ারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর রাহুতকাঠী গ্রামে এ অভিযান চালানো হয়।

বুধবার সকালে আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বরিশাল আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় জুয়ারিরা জুয়ার আসর বসিয়ে আসছিল।

এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টারদিকে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল রাহুতকাঠী গ্রামের জনৈক বাবু চন্দ্র দাসের বসত বাড়ির পাশের একটি বাগানে জুয়ার আসরে অভিযান চালায়। এ সময় উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী গ্রামের আবুল হোসেন আকনের ছেলে মোঃ রিয়াজুল হক (৩২), রাহুতকাঠী গ্রামের মৃত প্রাণতোষ রাহার ছেলে মিঠুন রাহা (২৯),আলী আহমেদ হাওলাদারের ছেলে মোঃ আয়নাল হক হাওলাদার (৬০),পশ্চিম রাকুদিয়া গ্রামের মৃত আঃ লতিফ বেপারীর ছেলে মোঃ মাসুম বেপারী (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসাবে দেহেরগতি ইউনিয়ন থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাবুগঞ্জে ৪ জুয়ারি আটক

প্রকাশের সময় : 09:50:33 pm, Wednesday, 31 March 2021