জামায়াত-বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করছে: নানক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জামায়াত-বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করছে: নানক

জামায়াত-বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করছে: নানক

জামায়াত-বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করছে: নানক




ভয়েস অব বরিশাল ডেস্ক।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনার কঠোর নেতৃত্বে ঐক্যের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ছিনিয়ে এনেছেন। রাষ্ট্র যখন এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্র শুর করছে। তারা মানুষের ঘর ও মন্দির পুড়িয়ে দিচ্ছে বাংলাদেশে নির্বাচন প্রতিহতের নামে অগ্নি সংযোগের নামে মানুষ পুড়িয়েছে। ওরা এখন আমাদের ভেতর ঢুকে বিবাদ সৃষ্টি করছে। এদের ছাড় দেওয়া হবে না।

 

 

মঙ্গলবার (৩০ মার্চ) রাতে কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী স্টেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘মুক্তিযুদ্ধের ঐক্য’ কক্সবাজার জেলা শাখা আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

নানক বলেন, স্বাধীনতার শক্তির বিপক্ষের লোকজনদের মাঝে যন্ত্রণা সৃষ্টি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো দেশে একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সকলেই মিলেমিশে সুখে ও শান্তিতে বসবাস করবে। প্রত্যেকে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করবে।

 

 

তিনি বলেন, জাতির পিতার আদর্শ ও চেতনাকে নষ্ট করে মানুষের মাঝে দ্বন্দ্ব-বিবাদ সৃষ্টি করতে ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে একটি সুবিধাবাদী দল। তারা ধর্মীয় অনুভূতি নিয়ে সকল ধর্মের মানুষের সাথে খেলা করে। এটি আর হতে দেওয়া যাবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD