সংবাদ শিরোনাম:

সংখ্যালঘুদের ওপরে হামলার প্রতিবাদে বানারীপাড়ায় মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:24:28 pm, Tuesday, 30 March 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

বানারীপাড়া প্রতিনিধি॥ সুনামগঞ্জের সাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপরে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ সোমবার সকালে বরিশালের বানারীপাড়া উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। সংখ্যালঘু নিয়ন্ত্রীত বেশ কয়েকটি সংগঠন এ মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহন করেন।

মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার ও বানারীপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বেনি লাল দাস গুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক কুমুদ বিহারী গুহ ঠাকুরতার প্রতিষ্ঠিত সার্বজনীন মন্দিরের ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেব কুমার সরকার।

বরিশাল জেলা ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথের সঞ্চালনায় আরও কথা বলেন বরিশাল জেলা যুব ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি সুমম রায় সুমন, উপজেলা যুব ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অসীম সরকার,বানারীপাড়া উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হৃদয় সাহা প্রমুখ।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন বনিকের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আলো রানী বনিক, যাদব সাহা, শ্যামল কর্মকার, মন্টুলাল সাহা, উত্তম সাহা, গৌতম সাহা, সজল সাহা, সুনীল কর্মকার, কাপস কর্মকার, যুবনেতা ত্রিদেব রায়, স্বপন হালদার, মৃত্যুঞ্জয় কর্মকার, পূর্ণিমা ঘোষ দস্তিদার ও পলি সাহা সহ বিভিন্ন মঠ এবং মন্দিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সংখ্যালঘুদের ওপরে হামলার প্রতিবাদে বানারীপাড়ায় মানববন্ধন

প্রকাশের সময় : 03:24:28 pm, Tuesday, 30 March 2021