সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে দোল উৎসব অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:36:07 pm, Sunday, 28 March 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোল উৎসব শুরু হয়।

এদিন সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবে সামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন।

এ উপলক্ষে নগরীর শীতলাখোলা এলাকায় ডিজে পার্টির আয়োজন করা হয়। সেখানে অসংখ্য নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। নগরীর শীতলাখোলা এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী রিনা দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবি দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসব পালন করেন।

গোবিন্দ দাস নামে এক ভক্ত বলেন, শীতলাখোলায় রঙ খেলায় অংশ নিতে এসেছিলেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা। এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন ও সরকারি ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে দোল উৎসব অনুষ্ঠিত

প্রকাশের সময় : 11:36:07 pm, Sunday, 28 March 2021