সংবাদ শিরোনাম:

আমতলীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:56:39 am, Thursday, 25 March 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলীতে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধাকে সন্ত্রাসী ও মাদকসেবী কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লাঞ্ছিতকারী সন্ত্রাসী ও মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (২৪ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সামসুদ্দিন শানুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান।

এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, সহ-সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা গাজী দেলোয়ার হোসেন, আ. মালেক শাহানুর মিয়া, আবুল হাসেম মাস্টার, জয়নাল আবেদীন প্রমুখ।

প্রতিবাদ সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সামনে শতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যার পূর্বে আমতলী থানা গেটের সামনে বসে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধাকে লাঞ্ছিত করে সন্ত্রাসী ফাহাদ ও তার সাথে থাকা লোকজন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধার ছোট ভাই ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু মৃধা ও ছাত্রলীগের কর্মীরা এ ঘটনার প্রতিবাদ করে। এক পর্যায়ে সন্ত্রাসী ফাহাদ ও তার সাথে থাকা লোকজন ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করলে দুই পক্ষের ৪ জন আহত হয়। সংবাদ পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার বলেন, এ ঘটনায় থানায় এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : 12:56:39 am, Thursday, 25 March 2021