সংবাদ শিরোনাম:

মুক্তিযুদ্ধের সনদ বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:59:44 pm, Monday, 22 March 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুকবুল আহম্মেদকে অ-মুক্তিযোদ্ধা অভিযোগ করে তার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলা সমাজ সেবা অফিসের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন ইলিশা ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুকবুল আহম্মেদ প্রতারণা করে মুক্তিযোদ্ধার সনদ তৈরি করেছে। আমরা তার মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবি জানাচ্ছি। এছাড়াও কোন ভুয়া মুক্তিযোদ্ধা যাতে সনদ তৈরি করে মুক্তিযোদ্ধা হতে না পারে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এসময় বক্তব্য রাখেন, পূর্ব ইলিশা ইউনিয়নের স্থানীয় সচেতন নাগরিক মো. কাঞ্চন মাতাব্বার, মো. কামাল হোসেন ও জিলনসহ প্রমুখ।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের মুকবুল আহম্মেদের বিরুদ্ধে স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী অফিসারে কাছে অভিযোগ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তিনি আমাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্তের স্বার্থে কাগজ পত্র দেখার জন্য তাকে নোটিশ দিয়েছি। তারা আসলে তাদের সাক্ষাৎকার নিবো। এবং অভিযুক্ত এবং অভিযোগ কারি উভয়ের তথ্য পর্যবেক্ষণ করে আমার তদন্ত রিপোর্ট দাখিল করবো। উপজেলা নির্বাহী অফিসার তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য, পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. আব্দুল রব বেপারী নামে একজন মুকবুল আহম্মেদের বিরুদ্ধে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২২ মার্চ) তদন্ত কার্যক্রম হওয়ার তারিখ থাকায় স্থানীয়রা এ মানববন্ধন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মুক্তিযুদ্ধের সনদ বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন

প্রকাশের সময় : 08:59:44 pm, Monday, 22 March 2021