সংবাদ শিরোনাম:

আমতলীতে মানববন্ধনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:32:37 pm, Monday, 22 March 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার আমতলী উপজেলায় নির্বাচনে চাওড়া ইউনিয়নে নৌকার টিকিট দেয়াকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের চেষ্টা করেন। এ মানববন্ধনকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত অপর দুই চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেন হাওলাদার ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর কবিরের সমর্থকরা মানববন্ধনের প্রস্তুতি নেয়।

এ সময় মনোনয়ন পাওয়া চাওড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সমর্থকরা নৌকার স্লোগান দিলে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরা পাল্টা স্লোগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তাৎক্ষনিক ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না প্রশাসন, সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, ওসি শাহআলম হাওলাদারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চাওড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন পাওয়া আখতারুজ্জামান বাদল খান বলেন, আমি যখনই নৌকার মনোনয়ন নিয়ে আসি তখনি তারা আমার বিরোধিতা করেন। বিগত দুটি নির্বাচনেও তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ও বিরোধিতা করেছে এবং এবারেও করতেছে। তারা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্ধি প্রার্থী পৌর বিএনপি’র সাবেক সভাপতি অ্যাড.মহসিনকে সঙ্গে নিয়ে আজ আমার বিরুদ্ধে মানববন্ধনের চেষ্টা করে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্পটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আমতলীতে মানববন্ধনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশের সময় : 08:32:37 pm, Monday, 22 March 2021