সংবাদ শিরোনাম:

বাউফলে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতার হাত বিচ্ছিন্ন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:56:33 pm, Monday, 22 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালী বাউফলের মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. মেহেদী হাসানের (২২) উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে বাম হাত দেহে থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও তার মাথায় জখম হয়েছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের দরগাহ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল সরকারি হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

আহত মেহেদী হাসান জানান, ‘পূর্ব পরিকল্পিতভাবে পৌর মেয়রের সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। হামলায় মেয়র গ্রুপের কোয়েল, ফেরদাউস, মোহাম্মাদ ও জাহিদসহ প্রায় ১৫/২০ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই হামলার ঘটনার পিছনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাউফল সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক শুভ।

ছাত্রলীগ নেতা ইবনে ফারুক সৌমিক বলেন, ‘যারা যুবলীগ নেতা তাপস দাস ও আমার বাবা, পৌর আওয়ামী লীগ সভাপতি ইব্রাহিম ফারুকের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন তারাই এই হামলার সাথে জড়িত।

এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতার হাত বিচ্ছিন্ন

প্রকাশের সময় : 07:56:33 pm, Monday, 22 March 2021