জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ মা ইলিশ রক্ষায় নলছিটিতে ভ্রাম্যমাণ আদালত, বিপুল জাটকা জব্দ নগরীর উন্নয়নে সাংবাদিকরা পাশে থাকবেন, আশা বিসিসি প্রশাসকের মুন্সিগঞ্জ থেকে এসে চরমোনাই ঘাটে ডুবল মাহফিলের লঞ্চ ইসরায়েল-ইরান উত্তেজনায় ‘চিকেন গেমে’ আটকে ট্রাম্প! আবার বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড বাজারে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে, ইরানকে কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের




জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলার ৩ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাতুকর্ণ পাড়া গ্রামের মাইজের মহল্লার মেস্তরী বাড়ির পাশের জঙ্গল (পুতা বাড়ি) এলাকা জঙ্গল থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রতিবন্ধী কিশোরের নাম আশরাফ (১৫) উল্লেখিত এলাকার আব্দুল আহাদ মিয়ার পুত্র।

 

 

বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেছে। উদ্ধারকৃত লাশটি অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। এছাড়া চোখ দুটি উপরে তোলার চেষ্টা করার কারণে রক্তাক্ত ও খুবলানো অবস্থায় পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কিশোরের বাবার বাড়ি আজমিরীগঞ্জ উপজেলায়।

 

 

বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার কারণে মা আমীরুন্নেছা অন্যত্রে বিয়ে করে অন্য আরেকজনের সাথে সংসার করছেন। এ অবস্থায় কিশোরটির বাবাও খোজ করতেননা। নিহত আশরাফ তার নানী আরশ বিবির সাথে একই ইউনিয়নের দোয়াখানী গ্রামে থাকতো।

 

 

শারিরীকভাবে প্রতিবন্ধী নিহত কিশোর স্পষ্টভাবে কথাও বলতে পারত না। নিহতের মামাতো বোন ডালিয়া বেগম জানান, শনিবার সকালে ভাত খেয়ে অন্যান্য দিনের মত সকাল ৯টায় সে বাড়ি থেকে বেরিয়ে ছিল।

 

 

সে সাধারণত বাড়ির আশপাশেই ঘোরাঘুরি করে দুপুরে বাড়ি ফিরে আসতো। ডালিয়ার দাবি তাদের বাড়ি থেকে এতদূরে সে কোন দিন যায় নাই। আর প্রতিবন্ধী হওয়ার কারণে তার সাথে অন্য কারো কোন সমস্যাও ছিল না।

 

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌঃ হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত কিশোরের লাশটি একটি জঙ্গলের ঘেরা স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

 

 

এ ব্যাপারে বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রজাতিৎ কুমার বলেন, নিহত কিশোর প্রতিবন্ধী ছিল। লাশ উদ্ধার করার সময় লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত ছাড়া হত্যার কারণ বলা যাচ্ছেনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD