বরিশালে আবাসিক হোটেলে যুবক খুন, আটক ৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে আবাসিক হোটেলে যুবক খুন, আটক ৫

বরিশালে আবাসিক হোটেলে যুবক খুন, আটক ৫

বরিশালে আবাসিক হোটেলে যুবক খুন, আটক ৫




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরের নথুল্লাবাদ সড়কের একটি আবাসিক হোটেলের রুম থেকে এক যুবকের মরদেহ উদ্বার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে হোটেল শরীফ আবাসিক এর চারতলার ১২৬ নম্বর রুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম আল আমিন (২৪)। সে বরিশালের উজিরপুর উপজেলার কর্মন্দপুর গ্রামের মোস্তফা হ্ওালাদারের ছেলে।

 

 

এঘটনায় পুলিশ আল আমিনের স্ত্রী ইসরাত জাহান ও তার দদীসহ ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহতের বোন লাকি আক্তার জানান, আল আমিনের সাথে বরিশাল নগরের নিউ সাকূলা রোড হার্ড ফাউন্ডেশন এলাকার কবির হোসেনের মেয়ে ইসরাত জাহান এর প্রেমের সম্পর্ক ছিলো। গত কয়েকমাস আগে তারা নিজেরা বিয়ে করে। এই বিয়েতে ইসরাত জাহান এর পরিবার রাজি ছিলোনা। আল আমিন ঢাকা বাংলামটর এলাকার প্রিন্স কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানে জুনিয়র অফিসার পদে কর্মরত। গত বৃহস্পতিবার আল আমিন ঢাকা থেকে বরিশালে আসে। শুক্রবার সে তার স্ত্রীকে নিয়ে হোটেলে আসে যা আল আমিনের পরিবারেরর অজানা।

 

 

লাকি আক্তার আরো জানান, তার ভাইকে পরিকল্পিত ভাবে হোটেলে ডেকে এনে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সুষ্ঠ তদন্ত করলে তার হত্যার রহস্য উদঘাটন হবে বলে তিনি দাবি করেন।

 

 

নিহতের দুলাভাই বশির উদ্দিন বলেন, আল আমিন কোনভাবেই আত্মহত্যা করতে পারেনা। তাকে হত্যা করা হয়েছে। সে ঢাকা চাকুরী করতো। সবার অজান্তে ওই মেয়েকে বিয়ে করে। মেয়ের পরিবার বিয়েতে রাজি ছিলোনা।

 

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমলেস চন্দ্র হালদার বলেন, প্রাথমিক ভাবে কিছুই বলা যাচ্ছেনা। গলায় দাগ রয়েছে। সিআইডি কাজ করছে। তিনি আরো বলেন আমরা আলামত সংগ্রহ করেছি। লাশের সুরাতাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য দুই নারীসহ তিন যুবককে হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত শেষে সব বলা যাবে। হেফাজতে নেয়ারা হলেণ, নিহতের স্ত্রী ইশরাত জাহান, তার তার দাদী, মানিক, সোহেল, সুজন ও হেগাটেল ম্যানেজার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD