বরিশালে নিষেধাজ্ঞা ভাঙ্গায় তিন জনকে অর্থদন্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে নিষেধাজ্ঞা ভাঙ্গায় তিন জনকে অর্থদন্ড

বরিশালে নিষেধাজ্ঞা ভাঙ্গায় তিন জনকে অর্থদন্ড

বরিশালে নিষেধাজ্ঞা ভাঙ্গায় তিন জনকে অর্থদন্ড




থানা প্রতিনিধি॥ বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ ঘাটে অভিযান চালিয়ে জাটকাসহ ১২০ মন বিভিন্ন প্রজাতির মাছ আটক করেছে প্রশাসন। এসময় ৩জনকে আটক করা হয়।

 

 

নিষেধাজ্ঞাকালীন ৬ষ্ঠ অভয়াশ্রমে মৎস্য শিকারের অভিযোগে বৃহস্পতিবার রাতে ঢাকাগামী এমভি ইয়াদ-৩ লঞ্চ এ অভিযান চালিয়ে ওই মাছ জব্দ করা হয়। যাত্রীবাহী এ লঞ্চটি মেহেন্দীগঞ্জ থেকে হিজলা হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল।

 

 

শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করার পাশাপাশি আটক ৩জনকে ৫ হাজার টাকা করে জরিমানা নির্দেশ দেয়া হয়েছে।

 

 

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, অপর একটি লঞ্চ ‘এমভি তাসরিফ’ এ মাছ থাকলেও উলানিয়া এলাকায় প্রশাসন ছেড়ে দিয়েছে।

 

 

আদালতের বিচারক হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ স্বীকার করেছেন যে নিষেধাজ্ঞা অমান্য করে প্রায় ১২০ মন মাছ ধরে তা লঞ্চে পাচারকালে আটক করা হয়েছে। তবে অপর জাটকা থাকলেও অপর একটি লঞ্চ ছেড়ে দেয়া প্রসঙ্গে ইউএনও বকুল চন্দ্র বলেন, ‘তিনি তা বলতে পারবেন না।

 

 

হিজলা মৎস্য অধিদপ্তর ও স্থানীয় সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আ: হালিম এর নেতৃত্বে কোস্টগার্ড ও নৌ পুলিশ বৃহস্পতিবার (১৮) রাত ৯টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ লঞ্চ ঘাটে অভিযান পরিচালনা করে। এসময় এমভি ইয়াদ-৩ লঞ্চ থেকে ১৫ ঝুড়ি ও ২০ ব্যারেল জাটকাসহ নানা ধরনের মাছ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

 

 

পরে শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ এর উপস্থিতিতে আটককৃত মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD